Wednesday, December 31, 2008

New Year Resolution

1. Lose weight and be in shape
2. Sit for GRE & TOEFL
3. Get a good job
4. Apply for MS admission
5. Be a bit pious
6. Less time in FB and Yahoo
7. Learn something new
8. Complete the project with Asif & his friends
9. Write the paper with BAEC
10. Learn cooking
11.ENJOY LIFE MORE

Monday, December 29, 2008

ভোট


আজকে ভোট দিলাম।
যদিও এই মরার দেশে এইগুলা তামাশা ছাড়া আর কিছুই না।
এইদেশের পলিটিশিয়ানদের বিশাল সৌভাগ্য.....তাদের যে কোনো evil deeds জাস্টিফাই করার জন্য এইখানে কখনো লোকের অভাব হবে না।
জানি যায় দিন ভালো, আসে দিন খারাপ।
তবুও আশায় বুক বাধি।

Saturday, December 27, 2008

বেলা বোস

অঞ্জনের জন্য অনেক সহজ ছিল ব্যাপারটা; চাকরিটা পেলেই সে বর্তে যায়, বেলা তার অর্ধেক রাজী। আমার চাকরি মিললে ও কাজ হবে না , বেলা পুরোটাই অরাজী

Sunday, November 30, 2008

working out!!!

planning to loose at least 15-20 K.
got 4 dedicated free weeks....must utilize this properly...
lets hope for the best

Friday, October 10, 2008

তুমি

অনেককিছুই ফুরিয়েছে;
শুধু ক্ষয়ে যাওয়া করোটিতে তুমি এখনো বর্তমান,
ঠিক একইরকমভাবে,
যেরকমটা ছিলে একদশক আগে।

Thursday, September 25, 2008

Finally...




Finally I am done with my thesis works at BAEC. May be these pictures means nothing to you, but to me its a great relief. After working 9 long weeks we have some good results. Now I can close my files and plan for a long eid vacation.

Wednesday, September 24, 2008

খন্ড-কবিতা

১।
ঠিক এইখানে,
ইচ্ছা-অনিচ্ছার কোনো অবকাশ নাই;
তোমার আবর্তে
এক ঘূর্ণিপাকে আমি ভেসে যাই।


২।
কফিমগটার জন্য রইল ঈর্ষা;
তোমার অধর-স্পর্শ ওটার কাছে কত সস্তা!

Monday, September 22, 2008

জেগে থাকি দিন বা রাতের মাঝামাঝি

মসজিদের মাইকের আওয়াজ শুনতে পাই।
সেহরীর জন্য ঘুম থেকে উঠার ডাক।
আমার ঘুম নাই।
অদ্ভুত এক অনুভব নিয়ে জেগে থাকি।
সময় কি আসলেই আমার চেয়ে আগে দৌড়ায়?
না হলে চারপাশের মানুষের খুব করে চেনা রাস্তাগুলো কেন শুধুই আমার অচেনা হয়ে থাকে?
গন্তব্য তো বহুকাল ধরে জানা, তবু কেন বারবার কানাগলিতে কি গিয়ে শেষ হয় আস্ফালন?
তবে কি পথ খুঁজতে গিয়ে ক্লান্ত হয়ে,
পথের পাশে জিরোতে জিরোতে ক্ষয় হওয়াটাই বুঝিবা নিয়তি?

Tuesday, September 16, 2008

16.09.08

just running away to save my ass!
got a meeting tomorrow with BAEC but still no good news about the project....
midterm starts from tomorrow...last week was a hell....
watched "Rock On" yesterday.......farhan akhter again did a great work....

Friday, September 12, 2008

The Conflict

What if you find your two ultimate dreams are conflicting?
what if the dreams become mutually exclusive?
I just cant think of such crap now.....
what i see now is just a ruined heart...
i must develop a backup plan...so that i can have a launch if the system fails...
dont know really why i m thinking this....
but what i know is i am running out of time....its happening faster than i have thought of it....its coming...
the day i will be completely destroyed?....or will I be.....didn't I mentioned earlier about two dreams!

Thursday, September 11, 2008

১০।০৯।০৮

আমি জানি না কি লেখা উচিত আমার।
তবুও ব্লগটা লিখছি একটা বিশেষ সন্ধিক্ষণ হিসেবে চিহ্ন দিয়ে রাখার জন্য।
আবার একটা অনিশ্চিতের দিকে পা বাড়ালাম।
শুধুমাত্র একটা ঝোকের বশে একটা প্রায় চেনা রাস্তা থেকে সরে গেলাম অননুমেয় ‌ভবিষ্যতের দিকে।
অবশ্য ভবিষ্যত কখনো জানা থাকে না , এটাই রক্ষে।
জানিনা শেষে কি হবে, হয়ত অনেকগুলো জানা হিসেব পাল্টে যাবে, জুজুরা ভীষণ বাস্তব হয়ে আসবে।
তবুও আমি খুব করে চাই হিসেবগুলো পাল্টে যাক।

Sunday, September 7, 2008

?????

আজকে কিছু একটা ঘটতে পারে........আবার নাও পারে।

Friday, August 29, 2008

উইকএন্ড

ঢাকায় উইকেন্ড কাটানো যে চরম বোগাস জিনিস সেইটা আবার প্রমাণ হয়া গেল।
সারাদিন রুমে বইসা আছি। রবি কুমিল্লা গ্যাসে আর তৈয়ব রাজশাহী। মাসুম আর ফয়সাল সারাদিন ফার্মগেট। পুরা রুমে খালি আমি। সকাল থেকে নানা কিসু ট্রাই করলাম কোনোটাতেই মন বসাইতে পারলাম না। না করলাম থিসিসের কাজ, না পারলাম কালকের ক্লাসটেস্টের পড়াটা শেষ করতে। সেশনাল রিপোর্টটাও তৈরি করি নাই। এখন বইসা বইসা অনলাইন রেডিও শুনি। MikeLive নামের স্টেশনটা দেখি বেশ ভালোই।

আবজাব

সব শালায় দেখি তর্ক করে , হারার প্রস্তুতি ছাড়াই;
কাউকে জিততে হলে যে কারো হারা লাগবে এই কথাটা বেমালুম,
মাঝখান থেকে আমি বারবার হেরে যাই।

সচলায়তনে একটা গ্যাঞ্জাম হইসে। এইটা আরো আগে হইতে পারতো, ক্যান জানি হয় নাই। এই সাইটটার জন্ম থিকাই
এইটারে আমি চিনি, কিন্তু কখনো মেম্বার হই নাই। কারন মনে হইসিলো কিসু একটা সমস্যা আছে। এদের মেম্বার পদে পদোন্নতির ব্যাপারটা কমন জানি ঝাপসা! আইজকা সাইটের মডুদের একজন কইলো সদস্য হইতে গেলে নির্বিবাদী হওয়া লাগবো। তার মানি কি এক ঢাকের বাড়িতে সব্বাইরে একতালে নাচন লাগবো?

Sunday, August 24, 2008

Winners

Today, I was watching Olympic on the TV. I was enjoying the smiling faces of the winners on the podium. It is so nice see somebody getting paid for his or her long hard work. I always love this moment of getting paid and thats what drove me this far. For the same reason, I love the sports page of the newspaper, I see there people celebrating success!

Earlier today, I was reading an interview of Micheal Phelps; he was asked about his childhood that was there anything then that he had to make compromise with to be here today. He mentioned about his friends; he had to leave them alone often for the sake of his practice. In these days, I also suffer from such dilemma. Should I pay more time to my GRE stuffs or spend my last days at BUET in a way that I don't have to regret later!

Saturday, August 23, 2008

ভুমিকম্প

বইসা বইসা খোমাখাতায় লোকজনের খোমা দেখতেসিলাম।
এট্টু আগে হঠাত কইরা কাঁপুনি দিয়া গেল।।।।

Monday, August 18, 2008

ভাল নাই

ভাল নাই। ভাল থাকতে ইচ্ছাও করতেসেনা।
ভাল থাকার অভিনয় করতে করতে ক্লান্ত হয়ে গেসি।
এখন খারাপ হয়ে যাওয়া দরকার।

Monday, August 4, 2008

Friendship Day

Atlast I m writing again....time has become so precious(!) and i m busy to shave of every nanosecond possible and it results me not to write a single blog in two months.

Yesterday , we had a kind of busy day here at BUET. In the afternoon, I convinced tareq to go with me to IIUPE at Shilpokola Academi. It was a nice exibition; if u have time u can go and check it out till 9th august.

Shaggy, with his full gang came to meet me. Shakila, mishu, liza, kaju everyone was there. Its almost two years, but still dont know why mishu makes me go crazy !! Before turning myself into complete mad, I left them and joined buet buddies.

we went to dhanmondi, gossiping and watching chicks (!) , had our dinner at STAR and then went to rabindro sorobor.we just babbled around, life is so busy now that we allmost dont hav such time together. it was a good gather to shake off ur frastrated soul and start a new day. returned to hall at late night, ...............

Sunday, May 18, 2008

হার্ডডিস্কে লোকাল রিপোজিটরী !


ধরুন আপনি একজন উৎসাহী উবুন্টু ব্যবহারকারী। আপনি চাচ্ছেন আপনার আশেপাশের বন্ধুরাও উবুন্টু ব্যবহার করুক। কিন্তু যদি আপনার বন্ধুর যদি ইন্টারনেট সংযোগ না থাকে সেক্ষেত্রে তার পিসিতে উবুন্টুর সফট্ওয়্যারগুলো ইনস্টল করা বেশ ঝামেলার কাজ। AptOnCd ব্যবহার করা যেতে পারে কিন্তু সেক্ষেত্রে বারবার সিডি-ডিভিডি বার্ন করার ঝামেলা। অথবা আপনার নিজের সিস্টেম রি-ইনস্টল করলে পুরোনো সফট্ওয়্যার প্যাকেজগুলো আবার নেট থেকে না নামিয়ে চাইলে হার্ডডিস্ক থেকেই ইনস্টল করা যাবে।

এজন্য নিচের পদ্ধতিগুলো অনুসরণ করতে হবে:

১। প্রথমে ইন্টারনেট থেকে dpkg-dev প্যাকেজটি নামিয়ে নিতে হবে। কনসোলে টাইপ করুন

$ sudo apt-get install dpkg-dev

২।/var/cache/apt/archives থেকে .deb এক্সটেনসন যুক্ত সব ফাইল /home/samee/ubuntu নামে একটি তোল্ডারে কপি করুন।

$ cd /home/samee (এখানে আপনার ইউজার নেম লিখতে হবে )

$ mkdir ubuntu

$ sudo cp -rf /var/cache/apt/archives/*.deb /home/samee/ubuntu

৩। এবারে dpkg-scanpackage দিয়ে প্যাকেজ ইনডেক্স তৈরি করুন।

$ sudo dpkg-scanpackages ubuntu /dev/null | gzip -9c > ubuntu/Packages.gz

আপনি সফল হলে আমাদের মুল কাজ শেষ!

কিভাবে ব্যবহার করবেন এই রিপোজিটরী?

১। আপনার তৈরি করা উবুন্টু ফোল্ডারটি আপনার নিজের ব্যবহারের জন্য অন্য কোন উইন্ডোজ ড্রাইভে সেভ করে রাখুন অথবা আপনার বন্ধুর পিসিতে কপি করুন। ধরি ফোল্ডারটি রুট ডিরেক্টরিতে কপি করা হয়েছে। এখন আমরা /etc/apt/sources.list ফাইলটি এডিট করবো। প্রথমে ফাইলটির একটি ব্যাক-আপ তৈরি করবো।

$sudo mv /etc/apt/sources.list /etc/apt/sources.list.bak

$sudo gedit /etc/apt/sources.list

২। যে ফাইলটি খুলবে তার শেষে নিচের লাইনটি যোগ করুন।

deb file:/ ubuntu/ ( / আর ubuntu এর মাঝে স্পেস হবে)

৩। এবার নতুন রিপোজিটরী ইনডেক্স তৈরি করুন।

$sudo apt-get update

এখন Add/Remove Programs / apt-get থেকে ubuntu ফোল্ডারে থাকা প্যাকেজগুলো খুব সহজেই ইনস্টল করা যাবে।